সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫১৬৩
হাদিস #২৫১৬৩
أَخْبَرَنَا مَالِكُ بْنُ الْخَلِيلِ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ يَعْلَى ابْنِ مُنْيَةَ، أَنَّهُ قَاتَلَ رَجُلاً فَعَضَّ أَحَدُهُمَا صَاحِبَهُ فَانْتَزَعَ يَدَهُ مِنْ فِيهِ فَقَلَعَ ثَنِيَّتَهُ فَرُفِعَ ذَلِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ
" يَعَضُّ أَحَدُكُمْ أَخَاهُ كَمَا يَعَضُّ الْبَكْرُ " . فَأَبْطَلَهَا .
মালিক ইবন খলীল (রহঃ) ... ইয়ালা ইবন মুন্ইয়া (রাঃ) থেকে বর্ণিত। সে অন্য এক ব্যক্তির সাথে ঝগড়া করলে তাদের একজন অন্যজকে কামড়ে দেয়। অপর ব্যক্তি তার মুখ থেকে হাত টেনে নিলে তার দাঁত পড়ে যায়। পরে এই মোকদ্দমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করা হলে তিনি বললেনঃ তোমাদের একজন নিজের ভাইকে কামড়াবে, যেমন যুবক উট কামড়ায়? তিনি তার দিয়াত বাতিল করে দেন।
বর্ণনাকারী
ইয়া'লা বিন মুনিয়াহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৫/৪৭৬৩
গ্রেড
Sahih Isnaad
বিভাগ
অধ্যায় ৪৫: কসম, কিসাস ও দিয়াত
বিষয়:
#Mother