রোজা — 7 hadith.
1. Musnad Ahmad #Ahmad 7904
যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, রমজান মাসে ফেরেশতারা তার উপর রহমত প্রেরণ করেন এবং জিবরাঈল (আঃ) ক্বদরের রাতে তার উপর রহমত প্রেরণ করেন।
Abu Hurairah (RA) — Musnad Ahmad #Ahmad 7904 (Hasan)
2. Musnad Ahmad #Ahmad 9789
আমার উম্মত যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে এবং সেহরি দেরি করবে, ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে।
Abu Hurairah (RA) — Musnad Ahmad #Ahmad 9789 (Sahih)
3. Sahih Al-Bukhari #641
জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, খন্দকের যুদ্ধের দিন ‘উমর ইব্নু খাত্তাব (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বললেন, হে আল্লাহ্র রসূল! আল্লাহ্র কসম! আমি সালাত আদায় করতে পারিনি, এমন কি সূর্য ডুবতে লাগলো, [জাবির (রাঃ) বলেন,] যখন কথা হচ্ছিল তখন এমন সময়, যখন সওম পালনকারী ইফ্তার করে ফেলেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আল্লাহ্র কসম! আমিও সে সালাত আদায় করিনি। অতঃপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘বুতহান’ নামক উপত্যকায় গেলেন, আমিও ত
Jabir bin 'Abdullah — Sahih Al-Bukhari #641 (Sahih)
4. Sunan an-Nasa'i #2299
হারুন ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... হামযা ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ যদি তোমার সাওম পালন করতে ইচ্ছা হয় তবে সাওম পালন কর। আর যদি তোমার সাওম ভঙ্গ করতে ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
It was narrated from Hamzah bin 'Amr that — Sunan an-Nasa'i #2299 (Sahih)
5. Sahih Muslim #2762
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... 'আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, (রমাযানের) শেষ সাতদিনের রাতগুলোতে লায়লাতুল কদর অন্বেষণ কর। (ইসলামিক ফাউন্ডেশন ২৬২৯, ইসলামীক সেন্টার)
— Sahih Muslim #2762 (Sahih)
6. Sahih Al-Bukhari #1511
ইব্নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক পুরুষ, মহিলা, আযাদ ও গোলামের পক্ষ হতে সদকাতুল ফিতর অথবা (বলেছেন) সদকা-ই রমযান হিসেবে এক সা’ খেজুর বা এক এক সা’ যব আদায় করা ফরজ করেছেন। অতঃপর লোকেরা অর্ধ সা’ গমকে এক সা’ খেজুরের সমমান দিতে লাগল। (রাবী নাফি’ বলেন) ইব্নু ‘উমর (রাঃ) খেজুর (সদকাতুল ফিতর হিসেবে) দিতেন। এক সময় মদীনায় খেজুর দুর্লভ হলে যব দিয়ে তা আদায় করেন। ইব্নু ‘উমর (রাঃ) প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক সকলের পক্ষ হতেই সদকাতুল ফিতর আদায় করতেন, এম
Nafi' — Sahih Al-Bukhari #1511 (Sahih)
7. Sahih Al-Bukhari #1935
‘আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বলল যে, সে তো জ্বলে গেছে। তিনি বললেনঃ তোমার কি হয়েছে? লোকটি বলল, রমযানে আমি স্ত্রী সহবাস করে ফেলেছি। এ সময় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে (খেজুর ভর্তি) ঝুড়ি এল, যাকে আরাক (১৫ সা’ পরিমাণ) বলা হয়। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ অগ্নিদগ্ধ লোকটি কোথায়? লোকটি বলল, আমি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এ গুলো সদাকাহ করে দাও।
'Aisha — Sahih Al-Bukhari #1935 (Sahih)
শিক্ষণীয় বিষয়
আরও জানতে চান? হাদিস সংকলন | হাদিস খুঁজুন