সহীহ মুসলিম — হাদিস #১০৩৪৮
হাদিস #১০৩৪৮
حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنِي الْمُغِيرَةُ، - يَعْنِي الْحِزَامِيَّ
- عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" إِنَّهُ لَيَأْتِي الرَّجُلُ الْعَظِيمُ السَّمِينُ يَوْمَ الْقِيَامَةِ لاَ يَزِنُ عِنْدَ اللَّهِ جَنَاحَ بَعُوضَةٍ اقْرَءُوا {
فَلاَ نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا} " .
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ‘আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার ইচ্ছা করলে ফজরের সালাত (সালাত/নামাজ/নামায) আদায়ের পর ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। একবার তিনি (মসজিদের অভ্যন্তরে) তাঁবু খাটানোর নির্দেশ দিলেন এবং তদানুযায়ী তা খাটানো হল। তিনি রমযানের শেষ দশকে ইতিকাফ করার সংকল্প করলেন। উম্মুল মু'মিনীন যায়নাব (রাযিঃ)-ও তার তাবু খাটিয়ে দেয়ার নির্দেশ দিলেন এবং তা খাটানো হল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপরাপর স্ত্রীগণও নিজ নিজ তাঁবুগুলো খাটানোর নির্দেশ দিলেন এবং তা খাটানো হল। ফজরের সালাত শেষে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে তাঁবুগুলো খুলে ফেলার নির্দেশ দিলেন এবং তা তুলে ফেলা হল। তিনি রমযানের ইতিকাফ ভঙ্গ করলেন এবং শাওওয়াল মাসের প্রথম দশকে কাযা করলেন।* (ইসলামিক ফাউন্ডেশন ২৬৫২, ইসলামীক সেন্টার)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
সহীহ মুসলিম # ১৪/২৭৮৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৪: কিতাবুস্ সিয়াম (রোজা)