সহীহ মুসলিম — হাদিস #১০৮৫৮
হাদিস #১০৮৫৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، وَابْنُ أَبِي عُمَرَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ عَبْدِ، الرَّزَّاقِ - قَالَ ابْنُ مِهْرَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، - عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ تَنْزِلُ غَدًا وَذَلِكَ فِي حَجَّتِهِ حِينَ دَنَوْنَا مِنْ مَكَّةَ . فَقَالَ " وَهَلْ تَرَكَ لَنَا عَقِيلٌ مَنْزِلاً " .
মুহাম্মাদ ইবনু মিহরান আর রাযী (রহঃ) ..... উসামাহ্ ইবনু যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। আমি বললাম, হে আল্লাহর রসূল! আপনি আগামীকাল কোথায় অবতরণ করবেন? এটা ছিল তার বিদায় হাজ্জ (হজ্জ/হজ)কালীন ঘটনা, যখন আমরা মাক্কার (মক্কার) নিকটবর্তী হয়েছিলাম। তিনি উত্তরে বললেন, ‘আকীল কি আমাদের জন্য কোন বাসস্থান অবশিষ্ট রেখেছে? (ইসলামিক ফাউন্ডেশন ৩১৬১, ইসলামীক সেন্টার)
উৎস
সহীহ মুসলিম # ১৫/৩২৯৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৫: ই'তিকাফ