সহীহ মুসলিম — হাদিস #১৩০০৫

হাদিস #১৩০০৫
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَأَخْرَجَتْ إِلَيْنَا إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِالْيَمَنِ وَكِسَاءً مِنَ الَّتِي يُسَمُّونَهَا الْمُلَبَّدَةَ - قَالَ - فَأَقْسَمَتْ بِاللَّهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُبِضَ فِي هَذَيْنِ الثَّوْبَيْنِ ‏.‏
শাইবান ইবনু ফাররূখ (রহঃ) ..... আবূ বুরদাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) এর কাছে গেলে তিনি আমাদের সম্মুখে ইয়ামানের প্রস্তুত করা মোটা কাপড়ের একটি লুঙ্গি ও মুলাববাদাহ্ নামক একটি চাদর বের করলেন। তিনি বলেন, অতঃপর তিনি (আয়েশাহ) আল্লাহর কসম করে বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটি বস্ত্র পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৬৮, ইসলামিক সেন্টার)
উৎস
সহীহ মুসলিম # ৩৭/৫৪৪২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৩৭: পানীয় বস্তু
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস