সহীহ মুসলিম — হাদিস #১৩০৯২
হাদিস #১৩০৯২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ الْقَاسِمِ قَالَ سَمِعْتُ الْقَاسِمَ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ، أَنَّهُ كَانَ لَهَا ثَوْبٌ فِيهِ تَصَاوِيرُ مَمْدُودٌ إِلَى سَهْوَةٍ فَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي إِلَيْهِ فَقَالَ " أَخِّرِيهِ عَنِّي " . قَالَتْ فَأَخَّرْتُهُ فَجَعَلْتُهُ وَسَائِدَ .
মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আয়েশা (রাঃ) হতে বর্ণিত যে, তার এক টুকরো কাপড় ছিল, যার মধ্যে নানা রকম ছবি ছিল এবং তা একটা তাকের উপরে ঝুলানো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে সালাত (সালাত/নামাজ/নামায) আদায় করতেন। সে সময় তিনি বললেন, এটি আমার সম্মুখ হতে সরিয়ে নাও। আয়েশা (রাঃ) বলেন, সে সময় আমি সেটি সরিয়ে ফেললাম এবং (পরে) সেটি দ্বারা কয়েকটি বালিশ তৈরি করে নিলাম। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৪৯, ইসলামিক সেন্টার)
উৎস
সহীহ মুসলিম # ৩৭/৫৫২৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৩৭: পানীয় বস্তু