সহীহ মুসলিম — হাদিস #১৩৪৫১
হাদিস #১৩৪৫১
حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَعَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ جَمِيعًا عَنْ شَرِيكٍ، قَالَ ابْنُ حُجْرٍ أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَشْعَرُ كَلِمَةٍ تَكَلَّمَتْ بِهَا الْعَرَبُ كَلِمَةُ لَبِيدٍ أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ " .
আবূ জাফার মুহাম্মাদ ইবনু সাব্বাহ ও আলী ইবনু হুজর সা’দী (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, আরবদের কবিতা মালার মধ্যে সবচেয়ে বেশী কাব্যময় বাণী হচ্ছে লাবীদের এ উক্তি। যেমন أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ "জেনে রেখ, আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সব বাতিল।" (ইসলামিক ফাউন্ডেশন ৫৬৯১, ইসলামিক সেন্টার)
উৎস
সহীহ মুসলিম # ৪১/৫৮৮৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪১: শব্দচয়ন ও শব্দ প্রয়োগে শিষ্টাচার
বিষয়:
#Mother