সহীহ মুসলিম — হাদিস #১৪৮১৯

হাদিস #১৪৮১৯
روى لنا محمد بن رافع: روى لنا عبد الرزاق: روى لنا معمر عن همام بن منبه. ذكر همام عدة أحاديث، قال: روى لنا أبو هريرة عن رسول الله صلى الله عليه وسلم. منها: قال رسول الله صلى الله عليه وسلم: «لا تقوم يوم القيامة حتى تصطدم فصيلتان عظيمتان فتقع بينهما حرب عظيمة، ويكون لهما قضية واحدة».
মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) আবু হুরাইরাহ (রাযিঃ) এর সূত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কতিপয় হাদীস বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হচ্ছে এই যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামত ঐ পর্যন্ত কায়িম হবে না, যে পর্যন্ত না দু'টি বড় দল পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে। অথচ তাদের উভয়ের দাবী হবে একই। (ইসলামিক ফাউন্ডেশন ৬৯৯২, ইসলামিক সেন্টার)
উৎস
সহীহ মুসলিম # ৫৪/৭২৫৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৫৪: ফিতনাসমুহ ও কিয়ামতের নিদর্শনাবলী
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস