সুনান ইবনে মাজাহ — হাদিস #৩০২৬৭
হাদিস #৩০২৬৭
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي لَيْلَى الْكِنْدِيِّ، قَالَ جَاءَ خَبَّابٌ إِلَى عُمَرَ فَقَالَ ادْنُ فَمَا أَحَدٌ أَحَقَّ بِهَذَا الْمَجْلِسِ مِنْكَ إِلاَّ عَمَّارٌ . فَجَعَلَ خَبَّابٌ يُرِيهِ آثَارًا بِظَهْرِهِ مِمَّا عَذَّبَهُ الْمُشْرِكُونَ .
আবূ লাইলা আল-কিন্দী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, খাব্বাব উমার (রাঃ) এর নিকট এলে তিনি বলেন, কাছে এসো। তোমার চেয়ে উপযুক্ত এই মজলিসে যোগদানকারী আর কেউ নেই, আম্মার ব্যতীত। খাব্বাব তার পিঠে মুশরিকদের বীভৎস শাস্তির দাগসমূহ তাঁকে দেখাতে লাগলেন।
উৎস
সুনান ইবনে মাজাহ # ১৫৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : Introduction