সুনান ইবনে মাজাহ — হাদিস #৩০৫০৬
হাদিস #৩০৫০৬
حَدَّثَنَا كُرْدُوسُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ رَوْحٍ، حَدَّثَنَا أَبِي رَوْحُ بْنُ عَنْبَسَةَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي عَيَّاشٍ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ عَنْ أَبِيهِ، عَنْبَسَةَ بْنِ سَعِيدٍ عَنْ جَدَّتِهِ أُمِّ أَبِيهِ أُمِّ عَيَّاشٍ، وَكَانَتْ، أَمَةً لِرُقَيَّةَ بِنْتِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ كُنْتُ أُوَضِّئُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَا قَائِمَةٌ وَهُوَ قَاعِدٌ .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা রুকাইয়াহ (রাঃ)-এর দাসী উম্মু আইয়্যাশ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উযূ (ওজু/অজু/অযু) করাতাম। আমি দাঁড়িয়ে পানি ঢালতাম (এবং তিনি বসে উযূ করতেন)।
বর্ণনাকারী
উম্মে আয়েশ, রুকাইয়ার দাসী, বিনতে রাসুলুল্লাহ
উৎস
সুনান ইবনে মাজাহ # ১/৩৯২
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ১: পবিত্রতা