সুনান ইবনে মাজাহ — হাদিস #৩০৫৭৪

হাদিস #৩০৫৭৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، حَدَّثَنِي عَلِيُّ بْنُ يَحْيَى بْنِ خَلاَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ، رِفَاعَةَ بْنِ رَافِعٍ أَنَّهُ كَانَ جَالِسًا عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ إِنَّهَا لاَ تَتِمُّ صَلاَةٌ لأَحَدٍ حَتَّى يُسْبِغَ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ تَعَالَى يَغْسِلُ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَيَمْسَحُ بِرَأْسِهِ وَرِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ‏"‏ ‏.‏
রিফাআহ ইবনু রাফি (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসা ছিলেন। তখন তিনি বলেনঃ আল্লাহ্‌র নির্দেশ মত পূর্ণাঙ্গরূপে উযূ (ওজু/অজু/অযু) না করলে কারো সালাত পরিপূর্ণ হবে না। সে তার মুখমন্ডল ও দু হাত কনুইসহ ধৌত করবে, তার মাথা মাসহ(মাসেহ) করবে এবং দুপা গোছা পর্যন্ত ধৌত করবে।
বর্ণনাকারী
আলী বিন ইয়াহিয়া বিন খাল্লাদ (রা.)
উৎস
সুনান ইবনে মাজাহ # ১/৪৬০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১: পবিত্রতা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস