সুনান ইবনে মাজাহ — হাদিস #৩০৫৯৯
হাদিস #৩০৫৯৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ
" تَوَضَّئُوا مِمَّا غَيَّرَتِ النَّارُ " . فَقَالَ ابْنُ عَبَّاسٍ أَتَوَضَّأُ مِنَ الْحَمِيمِ فَقَالَ لَهُ يَا ابْنَ أَخِي إِذَا سَمِعْتَ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدِيثًا فَلاَ تَضْرِبْ لَهُ الأَمْثَالَ .
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আগুনে পাকানো জিনিস খাওয়ার পর তোমরা উযূ (ওজু/অজু/অযু) করো। ইবনু আব্বাস (আবূ হুরায়রাকে) বলেন, আমরা কি গরম পানি পানের পরও উযূ (ওজু/অজু/অযু) করবো? তিনি তাকে বলেন, হে ভ্রাতুষ্পুত্র! তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর হাদীস শুনলে তার সামনে দৃষ্টান্ত পেশ করো না।
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ১/৪৮৫
গ্রেড
Hasan
বিভাগ
অধ্যায় ১: পবিত্রতা