সুনান ইবনে মাজাহ — হাদিস #৩০৮৩৭
হাদিস #৩০৮৩৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، - وَكَانَ أَبُوهُ فِي حِجْرِ أَبِي سَعِيدٍ - قَالَ قَالَ لِي أَبُو سَعِيدٍ إِذَا كُنْتَ فِي الْبَوَادِي فَارْفَعْ صَوْتَكَ بِالأَذَانِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ
" لاَ يَسْمَعُهُ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَجَرٌ وَلاَ حَجَرٌ إِلاَّ شَهِدَ لَهُ " .
আবূ সাঈদ (রাঃ) এর তত্ত্বাবধানে প্রতিপালিত আবদুর রহমান ইবনু আবূ সাসাআ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ সাঈদ আমাকে বলেছেনঃ যখন তুমি গ্রামে বা বন-জঙ্গলে থাকবে, তখন উচ্চস্বরে আযান দিবে। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ জ্বীন, মানুষ, বৃক্ষলতা ও পাথর যে-ই এই আযান শুনবে, সে তার জন্য (আখেরাতে) সাক্ষ্য দিবে।
বর্ণনাকারী
আবদুল্লাহ ইবনে আবদ আল-রহমান ইবনে আবু সাসাআহ (রা.)
উৎস
সুনান ইবনে মাজাহ # ৩/৭২৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৩: আযান
বিষয়:
#Mother