সুনান ইবনে মাজাহ — হাদিস #৩১২৬৬
হাদিস #৩১২৬৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَأَى رَجُلاً يُصَلِّي الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْغَدَاةِ وَهُوَ فِي الصَّلاَةِ فَلَمَّا صَلَّى قَالَ لَهُ:
" بِأَىِّ صَلاَتَيْكَ اعْتَدَدْتَ؟ " .
আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ফজরের) ফরয সালাত (নামায/নামাজ) আদায়রত অবস্থায় এক ব্যক্তিকে ফজরের সালাতের পূর্বে দু রাকআত সালাত আদায় করতে দেখেন। তিনি সালাত শেষে তাকে বলেনঃ তোমার দু সালাতের কোনটি হিসাব করলে?
বর্ণনাকারী
আব্দুল্লাহ বিন সারজিস (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ৫/১১৫২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৫: সালাত কায়েম