সুনান ইবনে মাজাহ — হাদিস #৩১৩১৮
হাদিস #৩১৩১৮
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ هِشَامٍ، حَدَّثَنِي يَحْيَى، حَدَّثَنِي عِيَاضٌ، أَنَّهُ سَأَلَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فَقَالَ أَحَدُنَا يُصَلِّي فَلاَ يَدْرِي كَمْ صَلَّى . فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ
" إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ " .
ইয়াদ (রহঃ) আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) কে জিজ্ঞেস করে বলেন, আমাদের কেউ সালাত (নামায/নামাজ) পড়লো কিন্তু সে যে কতো রাকআত পড়লো তা মনে করতে পারছে না। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের কেউ সালাত পড়লো কিন্তু সে যে কতো রাকআত পড়লো তা মনে করতে না পারলে বসা অবস্থায় যেন দুটি সিজদা করে।
বর্ণনাকারী
ইয়াদ (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ৫/১২০৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৫: সালাত কায়েম