সুনান ইবনে মাজাহ — হাদিস #৩১৪৩১
হাদিস #৩১৪৩১
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، أَنَّهُ خَرَجَ مَعَ النَّاسِ يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحًى فَأَنْكَرَ إِبْطَاءَ الإِمَامِ وَقَالَ إِنْ كُنَّا لَقَدْ فَرَغْنَا سَاعَتَنَا هَذِهِ وَذَلِكَ حِينَ التَّسْبِيحِ .
আবদুল্লাহ ইবনু বুসর (রাঃ) থেকে বর্ণিত। তিনি লোকেদের সাথে ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার দিন বের হলেন। ইমামের বিলম্বে তিনি অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা তো এ সময়ে ঈদের সালাত (নামায/নামাজ) শেষ করতাম। আর তখন চাশতের সালাতের সময়।
বর্ণনাকারী
ইয়াজিদ বিন খুমাইর (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ৫/১৩১৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৫: সালাত কায়েম