সুনান ইবনে মাজাহ — হাদিস #৩১৫৬০

হাদিস #৩১৫৬০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ زَيْدٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لَقِّنُوا مَوْتَاكُمْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ لِلأَحْيَاءِ قَالَ ‏"‏ أَجْوَدُ وَأَجْوَدُ ‏"‏ ‏.‏
‘আবদুল্লাহ ইবনু জাফর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের মূমুর্ষ ব্যক্তিদের ‘‘লা ইলাহা ইল্লাল্লাহুল হালীমুল কারীম, সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম, আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন’’-এর তালকীন দাও। তারা বলেন, হে আল্লাহর রাসূল! জীবিত (সুস্থ) ব্যক্তিদের বেলায় এ দু‘আ কেমন হবে? তিনি বললেনঃ অধিক উত্তম, অধিক উত্তম।
বর্ণনাকারী
ইসহাক ইবনে আবদুল্লাহ ইবনে জাফর (রহ.)
উৎস
সুনান ইবনে মাজাহ # ৬/১৪৪৬
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ৬: জানাযা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস