সুনান ইবনে মাজাহ — হাদিস #৩১৬৩৮
হাদিস #৩১৬৩৮
حَدَّثَنَا عَمَّارُ بْنُ خَالِدٍ الْوَاسِطِيُّ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُجَالِدٍ، عَنْ عَامِرٍ، عَنْ جَابِرٍ، قَالَ مَاتَ رَأْسُ الْمُنَافِقِينَ بِالْمَدِينَةِ وَأَوْصَى أَنْ يُصَلِّيَ عَلَيْهِ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَأَنْ يُكَفِّنَهُ فِي قَمِيصِهِ فَصَلَّى عَلَيْهِ وَكَفَّنَهُ فِي قَمِيصِهِ وَقَامَ عَلَى قَبْرِهِ فَأَنْزَلَ اللَّهُ {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ} .
জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মোনাফিক নেতা (উবাই) মদিনা্য় মারা গেলো। সে ওসিয়াত কররো যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার জানাযার সালাত পড়েন এবং তাঁর জামা দিয়ে যেন তাকে কাফন দেয়া হয়। তিনি তার জানাযার সালাত পড়েন, তাঁর জামা দিয়ে তাকে কাফন দেন এবং তার কবরের পাশে (দু‘আ করতে) দাঁড়ান। তখন আল্লাহ্ তা‘আলা নাযিল করেন (অনুবাদ) ‘‘তাদের কারো মৃত্যু হলে তুমি কখনো তার জন্য জানাযার সালাত পড়বে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না’’ (সূরা তওবাঃ ৮৪)।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনান ইবনে মাজাহ # ৬/১৫২৪
গ্রেড
Munkar
বিভাগ
অধ্যায় ৬: জানাযা