সুনান ইবনে মাজাহ — হাদিস #৩১৬৫১
হাদিস #৩১৬৫১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنِ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ خَرَجَ بِهِمْ فَقَالَ " صَلُّوا عَلَى أَخٍ لَكُمْ مَاتَ بِغَيْرِ أَرْضِكُمْ " . قَالُوا: مَنْ هُوَ؟ قَالَ: " النَّجَاشِيُّ " .
হুযাইফাহ ইবনু উসাইদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে নিয়ে বের হয়ে বলেনঃ অন্য দেশে মৃত্যুবরণকারী তোমাদের এক ভাইয়ের জানাযার সালাত পড়ো। তারা বলেনঃ তিনি কে? তিনি বলেনঃ নাজাশী।
বর্ণনাকারী
হুযাইফা বিন আসিদ (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ৬/১৫৩৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৬: জানাযা