সুনান ইবনে মাজাহ — হাদিস #৩১৬৬০
হাদিস #৩১৬৬০
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ فَقَدْتُهُ - تَعْنِي النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ - فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ
" السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ أَنْتُمْ لَنَا فَرَطٌ وَإِنَّا بِكُمْ لاَحِقُونَ اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُمْ وَلاَ تَفْتِنَّا بَعْدَهُمْ " .
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে হারিয়ে ফেললাম (বিছানায় পেলাম না)। তিনি গারাকাদে বাকিতে গিয়েছিলেন। তিনি সেখানে বলেনঃ ‘‘হে কবরবাসি মু’মিনগণ! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা আমাদের জন্য অগ্রগামী এবং নিশ্চয় আমরা তোমাদের সাথে মিলিত হবো। হে আল্লাহ্! তাদের পুরস্কার থেকে আমাদের বঞ্চিত করো না এবং তাদের পরে আমাদের বিপদে ফেলো না।’’ তাদের পুরস্কার থেকে আমাদের বঞ্চিত করো না এবং তাদের পরে আমাদের বিপদে ফেলো না।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনান ইবনে মাজাহ # ৬/১৫৪৬
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ৬: জানাযা