সুনান ইবনে মাজাহ — হাদিস #৩১৬৬৭
হাদিস #৩১৬৬৭
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكَلْبِيُّ، حَدَّثَنَا إِدْرِيسُ الأَوْدِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ حَضَرْتُ ابْنَ عُمَرَ فِي جِنَازَةٍ فَلَمَّا وَضَعَهَا فِي اللَّحْدِ قَالَ بِسْمِ اللَّهِ وَفِي سَبِيلِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ . فَلَمَّا أُخِذَ فِي تَسْوِيَةِ اللَّبِنِ عَلَى اللَّحْدِ قَالَ اللَّهُمَّ أَجِرْهَا مِنَ الشَّيْطَانِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ اللَّهُمَّ جَافِ الأَرْضَ عَنْ جَنْبَيْهَا وَصَعِّدْ رُوحَهَا وَلَقِّهَا مِنْكَ رِضْوَانًا . قُلْتُ يَا ابْنَ عُمَرَ أَشَىْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمْ قُلْتَهُ بِرَأْيِكَ قَالَ إِنِّي إِذًا لَقَادِرٌ عَلَى الْقَوْلِ بَلْ شَىْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ .
সাঈদ ইবনুল মুসায়্যাব (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ‘উমার (রাঃ)-এর সাথে এক জানাযায় উপস্থিত ছিলাম। তিনি কবরে লাশ রাখার সময় বলেন, ‘‘বিসমিল্লাহি ওয়া পসিাবীলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ’’। কবরের উপর মাটি সমান করে দেওয়ার সময় তিনি বলেন, ‘‘হে আল্লাহ্! তাকে শয়তান ও কবরের আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ্! তার পার্শ্বদেশ থেকে মাটি সরিয়ে দিন এবং তার রূহ উঠিয়ে নিন এবং সন্তুষ্টির সাথে তাকে সাক্ষাত দান করুন’’। আমি বললাম, হে ইবনু ‘উমার! আপনি কি এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, না আপনার নিজের থেকে বলেছেন? তিনি বলেন, আমি সামর্থ্য রাখি, তবে আমি একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনান ইবনে মাজাহ # ৬/১৫৫৩
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ৬: জানাযা