সুনান ইবনে মাজাহ — হাদিস #৩১৭০০

হাদিস #৩১৭০০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الأَوْدِيُّ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنْ أَبِي الْعُمَيْسِ، قَالَ سَمِعْتُ أَبَا صَخْرَةَ، يَذْكُرُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، وَأَبِي، بُرْدَةَ قَالاَ: لَمَّا ثَقُلَ أَبُو مُوسَى أَقْبَلَتِ امْرَأَتُهُ أُمُّ عَبْدِ اللَّهِ تَصِيحُ بِرَنَّةٍ فَأَفَاقَ فَقَالَ لَهَا: أَوَ مَا عَلِمْتِ أَنِّي بَرِيءٌ مِمَّنْ بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَكَانَ يُحَدِّثُهَا أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ: ‏ "‏ أَنَا بَرِيءٌ مِمَّنْ حَلَقَ وَسَلَقَ وَخَرَقَ ‏"‏ ‏.‏
আব্দুর রহমান ইবনু ইয়াযীদ ও আবূ বুরদা (রাঃ) থেকে বর্ণিত। তারা বলেন, আবূ মূসা (রাঃ) যখন মৃত্যু যন্ত্রণায় কাতর, তখন তার স্ত্রী উম্মু ‘আবদুল্লাহ্ গলা ফাটিয়ে চীৎকার করতে করতে আসে। তিনি চেতনা ফিরে পেয়ে তাকে বলেন, তুমি কি জানো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি অসন্তুষ্ট, আমিও তার প্রতি অসন্তুষ্ট? তিনি তার নিকট বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি (মৃত্যু শোকে) মাথা মুন্ডন করে, চীৎকার করে কান্নাকটি করে এবং জামা ছিড়ে, আমি তার থেকে দায়মুক্ত।
বর্ণনাকারী
আব্দুর রহমান বিন ইয়াযিদ (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ৬/১৫৮৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৬: জানাযা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Marriage #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস