সুনান ইবনে মাজাহ — হাদিস #৩২১২৭
হাদিস #৩২১২৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُؤَمَّلٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ أَتَتِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ امْرَأَةٌ مَعَهَا صَبِيَّانِ لَهَا قَدْ حَمَلَتْ أَحَدَهُمَا وَهِيَ تَقُودُ الآخَرَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ
" حَامِلاَتٌ وَالِدَاتٌ رَحِيمَاتٌ لَوْلاَ مَا يَأْتِينَ إِلَى أَزْوَاجِهِنَّ دَخَلَ مُصَلِّيَاتُهُنَّ الْجَنَّةَ " .
আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলা তার দু’টি সন্তানসহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসে। সে একটি সন্তানকে কোলে এবং অপরটিকে হাতে ধরে নিয়ে আসে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ গর্ভধারিনী (বহনকারিণী), সন্তান জন্মদানকারিণী এবং মমতাময়ী বা তারা তাদের স্বামীদের কষ্ট না দিলে তাদের মধ্যে যারা সালাতী তারা জান্নাতে যাবে।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনান ইবনে মাজাহ # ৯/২০১৩
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ৯: বিবাহ