সুনান ইবনে মাজাহ — হাদিস #৩২২২৩
হাদিস #৩২২২৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا أَبُو الزَّعْرَاءِ، عَمْرُو بْنُ عَمْرٍو عَنْ عَمِّهِ أَبِي الأَحْوَصِ، عَوْفِ بْنِ مَالِكٍ الْجُشَمِيِّ عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ يَأْتِينِي ابْنُ عَمِّي فَأَحْلِفُ أَنْ لاَ، أُعْطِيَهُ وَلاَ أَصِلَهُ . قَالَ
" كَفِّرْ عَنْ يَمِينِكَ " .
মালিক আল-জুশামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! আমার নিকট আমার চাচাতো ভাই এলে আমি শপথ করে বলি যে, আমি তাকে কিছু দানও করবো না এবং তার সাথে আত্মীয়তার সম্পর্কও বজায় রাখবো না। তিনি বলেনঃ তোমার শপথের কাফ্ফারা শোধ করো।
বর্ণনাকারী
আবুল-আহওয়াস আওফ বিন মালিক আল জুশামী (রহঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ১১/২১০৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১১: কাফফারা