সুনান ইবনে মাজাহ — হাদিস #৩২২৪৭

হাদিস #৩২২৪৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، ‏.‏ أَنَّ امْرَأَةً، أَتَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَعَلَيْهَا نَذْرُ صِيَامٍ فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لِيَصُمْ عَنْهَا الْوَلِيُّ ‏"‏ ‏.‏
জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। এক মহিলা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো, আমার মা মারা গেছেন। তিনি রোযা রাখার মান্নত করেছিলেন। কিন্তু তিনি তার রোযার মান্নত পূর্ণ করার আগেই মারা গেলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তার পক্ষ থেকে ওলী (ওয়ারিস) যেন রোযা রাখে।
বর্ণনাকারী
জাবির বিন আব্দুল্লাহ (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ১১/২১৩৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১১: কাফফারা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Fasting #Mother #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস