সুনান ইবনে মাজাহ — হাদিস #৩৩২৮৭

হাদিস #৩৩২৮৭
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، ‏{إِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ}‏ قَالَ كَانُوا يَقُولُونَ مَا ذُكِرَ عَلَيْهِ اسْمُ اللَّهِ فَلاَ تَأْكُلُوا وَمَا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلُوهُ ‏.‏ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{وَلاَ تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ}‏ ‏.‏
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি ‘‘শয়তানেরা নিজেদের বন্ধুদের প্ররোচনা দেয়’’ (সূরা আনআমঃ ২১) শীর্ষক আয়াত উল্লেখপূর্বক বলেন, শয়তানেরা বলে যে, যা আল্লাহর নাম নিয়ে যবেহ করা হয়েছে তা ভক্ষণ করো না এবং যা আল্লাহর নাম বাদ দিয়ে যবেহ করা হয়েছে তা খাও। অতএব মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ ‘‘যাতে আল্লাহর নাম নেয়া হয়নি তার কিছুই আহার করো না’’ (সূরা আনআমঃ ১২১)।
বর্ণনাকারী
ইবনু আব্বাস (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ২৭/৩১৭৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৭: যবেহ
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস