সুনান ইবনে মাজাহ — হাদিস #৩৩৪৫০
হাদিস #৩৩৪৫০
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَخْبَرَنِي بَكْرُ بْنُ سَوَادَةَ، أَنَّ حَنَشَ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَهُ عَنْ أُمِّ أَيْمَنَ، أَنَّهَا غَرْبَلَتْ دَقِيقًا فَصَنَعَتْهُ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ رَغِيفًا فَقَالَ " مَا هَذَا " . قَالَتْ طَعَامٌ نَصْنَعُهُ بِأَرْضِنَا فَأَحْبَبْتُ أَنْ أَصْنَعَ مِنْهُ لَكَ رَغِيفًا . فَقَالَ " رُدِّيهِ فِيهِ ثُمَّ اعْجِنِيهِ " .
উম্মু আইমান (রাঃ) থেকে বর্ণিত। তিনি আটা ছেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রুটি তৈরি করলেন। তিনি জিজ্ঞেস করলেনঃ এটা কী? তিনি বলেন, এটা আমাদের এলাকার খাবার। আমি আপনার জন্য এ খাবার তৈরি করতে আগ্রহী হলাম। তিনি বলেনঃ এর মধ্যে ভুষি ঢেলে দাও, তারপর ছেনে নাও।
বর্ণনাকারী
উম্ম আয়মান (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ২৯/৩৩৩৬
গ্রেড
Hasan Isnaad
বিভাগ
অধ্যায় ২৯: খাদ্য
বিষয়:
#Mother