সুনান ইবনে মাজাহ — হাদিস #৩৩৭৬৭
হাদিস #৩৩৭৬৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَتَرْتُ سَهْوَةً لِي - تَعْنِي الدَّاخِلَ - بِسِتْرٍ فِيهِ تَصَاوِيرُ فَلَمَّا قَدِمَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ هَتَكَهُ فَجَعَلْتُ مِنْهُ مَنْبُوذَتَيْنِ فَرَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ مُتَّكِئًا عَلَى إِحْدَاهُمَا .
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার ঘরের দরজায় ছবিযুক্ত একটি পর্দা টানালাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তা ছিঁড়ে ফেলেন। পরে আমি তা দিয়ে দু’টি তাকিয়ার গেলাফ বানালাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার একটিতে হেলান দিয়ে বসতে দেখেছি।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনান ইবনে মাজাহ # ৩২/৩৬৫৩
গ্রেড
Hasan Sahih
বিভাগ
অধ্যায় ৩২: পোশাক
বিষয়:
#Mother