সুনান ইবনে মাজাহ — হাদিস #৩৩৮৫৫

হাদিস #৩৩৮৫৫
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي جَبِيرَةَ بْنِ الضَّحَّاكِ، قَالَ فِينَا نَزَلَتْ مَعْشَرَ الأَنْصَارِ ‏{وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ‏)‏ قَدِمَ عَلَيْنَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَالرَّجُلُ مِنَّا لَهُ الاِسْمَانِ وَالثَّلاَثَةُ فَكَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ رُبَّمَا دَعَاهُمْ بِبَعْضِ تِلْكَ الأَسْمَاءِ فَيُقَالُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَغْضَبُ مِنْ هَذَا ‏.‏ فَنَزَلَتْ ‏{وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ}‏ ‏.‏
আবূ জাবীরা ইবনুল দাহ্হাক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘‘তোমরা একে অপরকে মন্দ উপাধিতে ডেকো না’’ (সূরা হুজুরাতঃ ১১) আয়াতটি আমাদের আনসারদের সম্পর্কে নাযিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে আসলেন। আমাদের কারো কারো দু’-তিনটি নাম ছিলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সে সব নামের কোন কোনটি ধরে ডাকতেন। তাঁকে বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! এ নামে সে চটে যায়। তখন ‘‘তোমরা পরস্পরকে মন্দ নামে ডেকো না’’ শীর্ষক আয়াত নাযিল হয়।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনান ইবনে মাজাহ # ৩৩/৩৭৪১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৩৩: আদব
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস