সহীহ মুসলিম — হাদিস #৯২৭০

হাদিস #৯২৭০
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ كَيْفَ كَانَ يَصْنَعُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الرَّكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَالَتْ كَانَ يَقْرَأُ فِيهِمَا فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ ‏.‏
ইবনু নুমায়র (রহঃ) ..... আলকামাহ ইবনু ওয়াক্কাস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাতের বেলার দু' রাকাআত সালাত বসে কীভাবে আদায় করতেন জবাবে আয়েশা (রাঃ) বললেনঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু' রাকাআত সালাতে কিরআত পড়তেন। তারপর রুকূ’ করার সময় উঠে দাঁড়িয়ে রুকূ করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৫৭৭, ইসলামীক সেন্টার)
উৎস
সহীহ মুসলিম # ৬/১৭০৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৬: মুসাফিরদের সালাত ও তার কসর
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Quran

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস