১ হাদিস
০১
৪০ হাদিস # ১/১
আবূ আব্দির রহমান আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ)
قال رسول الله صلى الله عليه وسلم: \n قال لنا \n إنكم جميعا تبدأون بالتراكم في بطن أمكم لمدة أربعين يوماً، والأربعون يوماً القادمة هي دماء مسدودة، وللأيام الأربعين التالية، والأربعون يوماً القادمة في الجسد، والأربعين يوماً القادمة في الجسد، ثم ترسل إليه الملائكة. ثم دخل الروح فيه، وأمر بكتابة أربعة أشياء: عمره، وعمله، وسواء كان محظوظاً أو غير محظوظ. لذلك لا إله إلا الله، واحد منكم يتصرف مثل ساكن الجنة، حتى بينه وبين الجنة، وكتاباته تؤثر عليه، ويبدأ في التصرف مثل أهل النار، ويدخلها. ويبدأ شخص آخر بينكم يتصرف مثل أصحاب النار، حتى بينه وبين النار، وتؤثر عليه كتاباته، ويبدأ في التصرف مثل أهل الجنة، وهو يدخلها. [بخاري: 3208، مسلم: 2643]
তিনি বলেছেন— রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)— যিনি সত্যবাদী ও যার কথাকে সত্য বলে মেনে নেয়া হয়— তিনি আমাদেরকে বলেছেনঃ \nতোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে চল্লিশ দিন যাবৎ শুক্ররূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে, পরবর্তী চল্লিশ দিন জমাট বাঁধা রক্তরূপে থাকে, পরবর্তী চল্লিশ দিন মাংসপিণ্ড রূপে থাকে, তারপর তার কাছে ফেরেশতা পাঠানো হয়। অতঃপর সে তার মধ্যে রূহ প্রবেশ করায় এবং তাকে চারটি বিষয় লিখে দেয়ার জন্য হুকুম দেয়া হয়- তার রুজি, বয়স, কাজ এবং সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান।\nঅতএব, আল্লাহর কসম-যিনি ছাড়া আর কোন সত্য ইলাহ্ নেই-তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মত কাজ করে [১]- এমনকি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে, এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নামবাসীর মত কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে।\nএবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামীদের মত কাজ শুরু করে দেয়- এমনকি তার ও জাহান্নামের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে, এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতবাসীদের মত কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে। [বুখারীঃ ৩২০৮, মুসলিমঃ ২৬৪৩]