রোজা — 7 hadith.
1. Musnad Ahmad #Ahmad 9789
আমার উম্মত যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে এবং সেহরি দেরি করবে, ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে।
Abu Hurairah (RA) — Musnad Ahmad #Ahmad 9789 (Sahih)
2. Musnad Ahmad #Ahmad 7904
যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, রমজান মাসে ফেরেশতারা তার উপর রহমত প্রেরণ করেন এবং জিবরাঈল (আঃ) ক্বদরের রাতে তার উপর রহমত প্রেরণ করেন।
Abu Hurairah (RA) — Musnad Ahmad #Ahmad 7904 (Hasan)
3. Riyad as-Salihin #1233
সাহল বিন সাদ (রাঃ) থেকে বর্ণিত যে, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "লোকেরা ততক্ষণ ভাল থাকবে যতক্ষণ না তারা দ্রুত ইফতার করবে।" (একমত)
Sahl bin Sa'd (May Allah be pleased with him) reported — Riyad as-Salihin #1233 (Sahih)
4. Muwatta Malik #644
রেওয়ায়ত ১৪. উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) বলিয়াছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোন এক সহধর্মিণীকে চুমু খাইতেন, অথচ তিনি রোযাদার। তারপর তিনি হাসিতেন।
— Muwatta Malik #644 (Sahih)
5. Sunan an-Nasa'i #2369
যাকারিয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আর হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের দুই রাকআত সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন এবং বিতরের সালাত আদায় না করে নিদ্রা না যাওয়ার এবং প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করারও নির্দেশ দিতেন।
It was narrated that Abu Hurairah said — Sunan an-Nasa'i #2369 (Sahih)
6. Sahih Muslim #7468
আবদুল্লাহ ইবনু মাসলামাহ ইবনু কা'নাব (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিধবা ও মিসকীনের প্রতি অনুগ্রহকারী লোক আল্লাহর রাস্তায় জিহাদকারী লোকের পর্যায়ভুক্ত। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি এটাও বলেছেন যে, ঐ লোক অক্লান্ত সালাত আদায়কারী ও অনবরত সিয়াম সাধনাকারী ব্যক্তির পর্যায়ভুক্ত। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৯৮, ইসলামিক সেন্টার)
— Sahih Muslim #7468 (Sahih)
7. Sahih Al-Bukhari #87
আবূ জামরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি ইব্নু ‘আব্বাস (রাঃ) ও লোকদের মধ্যে ভাষান্তরের কাজ করতাম। একদা ইব্নু ‘আব্বাস (রাঃ) বললেন , ‘আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দল নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট আসলে তিনি বললেনঃ তোমরা কোন প্রতিনিধি দল? অথবা বললেন তোমরা কোন গোত্রের? তাঁরা বললো রাবী‘আহ গোত্রের। তিনি বললেনঃ ‘স্বাগতম। এ গোত্রের প্রতি অথবা এ প্রতিনিধি দলের প্রতি, এরা কোনরূপ অপদস্থ ও লাঞ্ছিত না হয়েই এসেছে। তারা বলল, ‘আমরা বহু দূর হতে আপনার নিকট এসেছি। আর আমাদের ও আপনার মধ্যে রয়ে
Abu Jamra — Sahih Al-Bukhari #87 (Sahih)
শিক্ষণীয় বিষয়
আরও জানতে চান? হাদিস সংকলন | হাদিস খুঁজুন