সহীহ বুখারী — হাদিস #১৩২২
হাদিস #১৩২২
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ أَخْبَرَنِي مَنْ، مَرَّ مَعَ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَأَمَّنَا فَصَفَفْنَا خَلْفَهُ. فَقُلْنَا يَا أَبَا عَمْرٍو مَنْ حَدَّثَكَ قَالَ ابْنُ عَبَّاسٍ رضى الله عنهما.
শা’বী (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, এমন এক সাহাবী আমাকে খবর দিয়েছেন, যিনি তোমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে একটি পৃথক কবরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। তিনি (নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ) ইমামত করলেন, আমরা তার পিছনে কাতারবন্দী [২১] হলাম এবং সালাত আদায় করলাম। [শাইবানী (রহঃ) বলেন,] আমরা (শা’বীকে) জিজ্ঞেস করলাম, হে আবূ ‘আম্র! আপনাকে এ হাদীস কে বর্ণনা করেছেন? তিনি বললেন, ইব্নু ‘আব্বাস (রাঃ)।
বর্ণনাকারী
আল-শাইবানি (রাঃ)
উৎস
সহীহ বুখারী # ২৩/১৩২২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৩: জানাযা