সহীহ মুসলিম — হাদিস #১৫০২১

হাদিস #১৫০২১
روى لي محمد بن حاتم (قائلاً): روى لنا يحيى بن سعيد عن يزيد بن كيسان (قائلاً): روى لي أبو حازم (قائلاً): أشرتُ بإصبعي إلى أبي هريرة وقلت: والله الذي بيده روح أبي هريرة، ما أكل هو ولا أهله خبز القمح ثلاثة أيام متتالية حتى توفي النبي (صلى الله عليه وسلم). (شرح ٢٩٧٩ د)
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবু হাযিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরাইরাহ (রাযিঃ) কে স্বীয় আঙ্গুল দ্বারা কয়েকবার ইঙ্গিত করতঃ এ কথা বলতে শুনেছি যে, ঐ সত্তার শপথ! যার হাতে আবু হুরাইরার জীবন, একাধারে তিন দিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার গমের রুটি দিয়ে কক্ষনো পরিতৃপ্ত হননি। এমতাবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৮৯, ইসলামিক সেন্টার)
উৎস
সহীহ মুসলিম # ৫৫/৭৪৫৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৫৫: যুহ্‌দ ও দুনিয়ার ব্যপারে আকর্ষণহীনতা সম্পর্কিত বর্ণনা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস