সুনান আবু দাউদ — হাদিস #১৫৮১৭
হাদিস #১৫৮১৭
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ رَأَيْتُ شَرِيكًا صَلَّى بِنَا فِي جَنَازَةٍ الْعَصْرَ فَوَضَعَ قَلَنْسُوَتَهُ بَيْنَ يَدَيْهِ - يَعْنِي - فِي فَرِيضَةٍ حَضَرَتْ .
সুফিয়ান ইবনু ‘উয়ায়নাহ (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি শারীক (রাঃ)-কে দেখেছি, তিনি এক জানাযার সালাত আদায় করতে এসে আমাদের সাথে ‘আসরের সালাত আদায় করলেন। তিনি (উক্ত ফরয সালাতে সুতরাহ হিসেবে) নিজের টুপি (খুলে) সামনে রাখলেন।[1] সহীহ মাক্বতূ।
বর্ণনাকারী
সুফিয়ান ইবনুল উয়াইনা (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ২/৬৯১
গ্রেড
Sahih Maqtu
বিভাগ
অধ্যায় ২: সালাত (নামায)