সুনান আবু দাউদ — হাদিস #১৬৮৪০

হাদিস #১৬৮৪০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، حَدَّثَهُ عَنْ رَجُلٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَجَدَ دِينَارًا فَأَتَى بِهِ فَاطِمَةَ فَسَأَلَتْ عَنْهُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ هُوَ رِزْقُ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏"‏ ‏.‏ فَأَكَلَ مِنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَكَلَ عَلِيٌّ وَفَاطِمَةُ فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ أَتَتْهُ امْرَأَةٌ تَنْشُدُ الدِّينَارَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ يَا عَلِيُّ أَدِّ الدِّينَارَ ‏"‏ ‏.‏
আবূ সাঈদ আল-খূদরী (রাঃ) সূত্রে বর্ণিত। একদা ‘আলী ইবনু আবূ তালিব (রাঃ) পথে পড়ে থাকা দীনার পেয়ে তা ফাত্বিমাহ (রাঃ) এর কাছে নিয়ে আসেন। তিনি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলে জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা আল্লাহ প্রদত্ত রিযিক্ব। অতঃপর রসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ‘আলী এবং ফাত্বিমাহ (রাঃ) সকলেই তা দিয়ে খাবার কিনে এনে খেলেন। এর পরে এক মহিলা এসে দীনার খুঁজতে থাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আলী! তুমি তার দীনার পরিশোধ করে দাও।[1] হাসান।
বর্ণনাকারী
আবু সাইদ আল খুদরী (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ১০/১৭১৪
গ্রেড
Hasan
বিভাগ
অধ্যায় ১০: লুকতা (ফেলে রাখা বা হারানো প্রাপ্তি সম্পর্কিত বিধান)
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস