সুনান আবু দাউদ — হাদিস #১৬৯২৪
হাদিস #১৬৯২৪
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ الصُّبَىُّ بْنُ مَعْبَدٍ أَهْلَلْتُ بِهِمَا مَعًا . فَقَالَ عُمَرُ هُدِيتَ لِسُنَّةِ نَبِيِّكَ صلى الله عليه وسلم .
আবূ ওয়াইল (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আস সুবাই ইবনু মা‘বাদ (রহ.) বলেন, আমি হজ (হজ্জ) ও ‘উমরার জন্য একত্রে ইহরাম বাঁধায় ‘উমার (রাযি.) বললেন, তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাতের অনুসরণ করেছো।[1] সহীহ।
বর্ণনাকারী
উমার ইবনুল খাত্তাব (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ১১/১৭৯৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১১: হাজ্জ