সুনান আবু দাউদ — হাদিস #১৬৯৩৩
হাদিস #১৬৯৩৩
حَدَّثَنَا هَنَّادٌ، - يَعْنِي ابْنَ السَّرِيِّ - عَنِ ابْنِ أَبِي زَائِدَةَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ سَلِيمِ بْنِ الأَسْوَدِ، أَنَّ أَبَا ذَرٍّ، كَانَ يَقُولُ فِيمَنْ حَجَّ ثُمَّ فَسَخَهَا بِعُمْرَةٍ لَمْ يَكُنْ ذَلِكَ إِلاَّ لِلرَّكْبِ الَّذِينَ كَانُوا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
সুলাইম ইবনুল আসওয়াদ (রহ.) সূত্রে বর্ণিত। আবু যার (রাযি.) বললেন, যে ব্যক্তি হজের (হজ্জের) ইহরাম বাঁধার পর তা ‘উমরাতে পরিবর্তন করে এরূপ করা ঠিক নয়। এরূপ করা কেবল তাঁদের জন্যই জায়িয ছিলো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে (বিদায় হজে (হজ্জে)) ছিলেন।[1] সহীহ মাওকুফ শায।
উৎস
সুনান আবু দাউদ # ১১/১৮০৭
গ্রেড
Sahih Muquf
বিভাগ
অধ্যায় ১১: হাজ্জ