সুনান আবু দাউদ — হাদিস #১৬৯৪৩
হাদিস #১৬৯৪৩
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
" يُلَبِّي الْمُعْتَمِرُ حَتَّى يَسْتَلِمَ الْحَجَرَ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ وَهَمَّامٌ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ مَوْقُوفًا .
ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘উমরা আদায়কারী ‘হাজরে আসওয়াদ’ চুম্বন করা পর্যন্ত তালবিয়া পড়তে থাকবে। ইমাম আবূ দাঊদ (রহ.) বলেন, ‘আব্দুল মালিক ইবনুল সুলাইমান এবং হাম্মাম (রহ.) ‘আতা (রহ.) থেকে ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে এটি ‘মাওকুফ’ হিসেবে বর্ণনা করেছেন।[1] দুর্বলঃ আল-জামি‘উস সাগীর (৬৪৪৩), মিশকাত (২৬১৫), যঈফ সুনান আত-তিরমিযী (১৫৮/৯২৮)।
বর্ণনাকারী
ইবনু আব্বাস (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ১১/১৮১৭
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ১১: হাজ্জ
বিষয়:
#Mother