সুনান আবু দাউদ — হাদিস #১৭১১৮
হাদিস #১৭১১৮
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، قَالَ سُئِلَ ابْنُ عُمَرَ كَمِ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَرَّتَيْنِ . فَقَالَتْ عَائِشَةُ لَقَدْ عَلِمَ ابْنُ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدِ اعْتَمَرَ ثَلاَثًا سِوَى الَّتِي قَرَنَهَا بِحَجَّةِ الْوَدَاعِ .
মুজাহিদ (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ইবনু ‘উমার (রাযি.)-কে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ‘উমরা করেছেন? তিনি বললেন, দুইবার। ‘আয়িশাহ্ (রাঃ) বললেন, ইবনু ‘উমার (রাযি.) অবগত আছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের (হজ্জের) সাথে যে ‘উমরা করেছেন সেটা ছাড়াও তিনবার ‘উমরা করেছেন।[1] দুর্বল।
বর্ণনাকারী
মুজাহিদ (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ১১/১৯৯২
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ১১: হাজ্জ