সুনান আবু দাউদ — হাদিস #১৭১৭১

হাদিস #১৭১৭১
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ قَالَ مَالِكٌ لاَ يَنْبَغِي لأَحَدٍ أَنْ يُجَاوِزَ الْمُعَرَّسَ إِذَا قَفَلَ رَاجِعًا إِلَى الْمَدِينَةِ حَتَّى يُصَلِّيَ فِيهَا مَا بَدَا لَهُ لأَنَّهُ بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَرَّسَ بِهِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ الْمَدَنِيَّ قَالَ الْمُعَرَّسُ عَلَى سِتَّةِ أَمْيَالٍ مِنَ الْمَدِينَةِ ‏.‏
আল-কা‘নবী (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ইমাম মালিক (রহ.) বলেছেন, যথা সম্ভব কিছু সালাত না পড়ে মদীনা প্রত্যাবর্তনকারী কোনো ব্যক্তির জন্য মু‘আররাস নামক স্থান অতিক্রম করা উচিত নয়। কেননা আমার কাছে হাদীস পৌঁছেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রাত যাপন করেছেন, সামান্য ঘুমিয়েছেন এবং সালাত আদায় করেছেন। ইমাম আবূ দাঊদ (রহ.) বলেন, আমি মুহাম্মাদ ইবনু ইসহাক আল মাদানী (রহ.)-কে বলতে শুনেছি মু‘আররাস মদীনা থেকে ছয় মাইল দূরে অবস্থিত।[1] সহীহ মাকতূ।
বর্ণনাকারী
মালিক (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ১১/২০৪৫
গ্রেড
Sahih Maqtu
বিভাগ
অধ্যায় ১১: হাজ্জ
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস