সহীহ বুখারী — হাদিস #১৭৮১

হাদিস #১৭৮১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَأَلْتُ مَسْرُوقًا وَعَطَاءً وَمُجَاهِدًا‏.‏ فَقَالُوا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ قَبْلَ أَنْ يَحُجَّ‏.‏ وَقَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ، قَبْلَ أَنْ يَحُجَّ مَرَّتَيْنِ‏.‏
আবূ ইসহাক (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি মাসরূক, ‘আত্বা এবং মুজাহিদ (রহঃ) -কে জিজ্ঞেস করলাম, তাঁরা বললেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুল-কা‘দা মাসে হজ্জের আগে ‘উমরা করেছেন। রাবী বলেন, আমি বারা’ ইব্‌নু ‘আযিব (রাঃ) -কে বলতে শুনেছি যে, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হজ্জ করার আগে দু’বার যুল-কা‘দা মাসে ‘উমরা করেছেন।
বর্ণনাকারী
আবু ইসহাক (রাঃ)
উৎস
সহীহ বুখারী # ২৬/১৭৮১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৬: 'উমরাহ্‌
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Hajj

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস