সুনান আবু দাউদ — হাদিস #১৭৯৮৩

হাদিস #১৭৯৮৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ أَعْرَابِيًّا، يُقَالُ لَهُ أَبُو ثَعْلَبَةَ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي كِلاَبًا مُكَلَّبَةً فَأَفْتِنِي فِي صَيْدِهَا ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنْ كَانَ لَكَ كِلاَبٌ مُكَلَّبَةٌ فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكَ ‏"‏ ‏.‏ قَالَ ذَكِيًّا أَوْ غَيْرَ ذَكِيٍّ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ ‏.‏ قَالَ فَإِنْ أَكَلَ مِنْهُ قَالَ ‏"‏ وَإِنْ أَكَلَ مِنْهُ ‏"‏ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَفْتِنِي فِي قَوْسِي ‏.‏ قَالَ ‏"‏ كُلْ مَا رَدَّتْ عَلَيْكَ قَوْسُكَ ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ ذَكِيًّا أَوْ غَيْرَ ذَكِيٍّ ‏"‏ ‏.‏ قَالَ وَإِنْ تَغَيَّبَ عَنِّي قَالَ ‏"‏ وَإِنْ تَغَيَّبَ عَنْكَ مَا لَمْ يَصِلَّ أَوْ تَجِدَ فِيهِ أَثَرًا غَيْرَ سَهْمِكَ ‏"‏ ‏.‏ قَالَ أَفْتِنِي فِي آنِيَةِ الْمَجُوسِ إِنِ اضْطُرِرْنَا إِلَيْهَا ‏.‏ قَالَ ‏"‏ اغْسِلْهَا وَكُلْ فِيهَا ‏"‏ ‏.‏
‘আমর ইবনু শু‘আইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। একদা আবূ সা‘লাবাহ (রাঃ) নামক এক বেদুঈন এসে বলেন, হে আল্লাহর রাসূল! আমার শিকারী কুকুর রয়েছে। এর শিকার সম্পর্কে আমাকে অবহিত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার শিকারী কুকুর তোমার জন্য যা ধরে নিয়ে আসে তা খাও। তিনি বলেন, তা যবাহ করার সুযোগ না পেলে? তিনি বললেনঃ সে তা থেকে কিছু খেলেও খেতে পারবে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আমার তীর-ধনুক সম্পর্কে বলুন। তিনি বললেনঃ তোমার তীর তোমাকে যা ফেরত দেয় তা খাও। তা যবাহ করার সুযোগ পাও অথবা না পাও। তিনি বলেন, শিকার যদি নিখোঁজ হয়। তিনি বললেনঃ যদি তাতে তোমার তীর ছাড়া অন্য কিছুর চিহ্ন না থাকে তবে খাবে। তিনি বলেন, অগ্নিপূজারীর রান্না ও পাত্র ব্যবহার সম্পর্কে ফতোয়া দিন; যদি ওগুলো ছাড়া আমাদের কোনো উপায় না থাকে। তিনি বললেনঃ ওগুলো ধুয়ে নিবে, তারপর খাবে।
বর্ণনাকারী
Abdullah Bin Amr Bin Al As
উৎস
সুনান আবু দাউদ # ১৭/২৮৫৭
গ্রেড
Munkar
বিভাগ
অধ্যায় ১৭: শিকার
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস