সুনান আবু দাউদ — হাদিস #১৮২৮১

হাদিস #১৮২৮১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ خَبَّابٍ، قَالَ إِنَّ مُصْعَبَ بْنَ عُمَيْرٍ قُتِلَ يَوْمَ أُحُدٍ وَلَمْ يَكُنْ لَهُ إِلاَّ نَمِرَةٌ كُنَّا إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَ رِجْلاَهُ وَإِذَا غَطَّيْنَا رِجْلَيْهِ خَرَجَ رَأْسُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ غَطُّوا بِهَا رَأْسَهُ وَاجْعَلُوا عَلَى رِجْلَيْهِ شَيْئًا مِنَ الإِذْخِرِ ‏"‏ ‏.‏
আবূ ওয়াইল (রাঃ) থেকে খাব্বাব (রাঃ)-এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, মুস‘আব ইবনু উমাইর (রাঃ) উহুদ যুদ্ধে শহীদ হন। তার কাফনের জন্য একটি কম্বল ছাড়া কিছুই ছিলো না। ‘আমরা তা দিয়ে তার মাথা ঢাকলে তার দু’ পা উন্মুক্ত হয়ে যেতো আবার তার দু’ পা ঢাকলে তার মাথা উন্মুক্ত হয়ে যেতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ কম্বল দিয়ে তার মাথা ঢেকে দাও এবং তার দু’ পায়ের উপর ইযখির ঘাস বিছিয়ে দাও।
বর্ণনাকারী
খাব্বাব বিনুল আরাত্ত (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ২১/৩১৫৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস