সুনান আবু দাউদ — হাদিস #১৮২৯৫

হাদিস #১৮২৯৫
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ حُسَيْنٍ الْهَرَوِيُّ، قَالاَ حَدَّثَنَا الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ، حَدَّثَنِي أَبُو صَخْرٍ، - وَهُوَ حُمَيْدُ بْنُ زِيَادٍ - أَنَّ يَزِيدَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، حَدَّثَهُ أَنَّ دَاوُدَ بْنَ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ حَدَّثَهُ عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ عِنْدَ ابْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ إِذْ طَلَعَ خَبَّابٌ صَاحِبُ الْمَقْصُورَةِ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَلاَ تَسْمَعُ مَا يَقُولُ أَبُو هُرَيْرَةَ إِنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ خَرَجَ مَعَ جَنَازَةٍ مِنْ بَيْتِهَا وَصَلَّى عَلَيْهَا ‏"‏ ‏.‏ فَذَكَرَ مَعْنَى حَدِيثِ سُفْيَانَ فَأَرْسَلَ ابْنُ عُمَرَ إِلَى عَائِشَةَ فَقَالَتْ صَدَقَ أَبُو هُرَيْرَةَ ‏.‏
দাঊদ ইবনু ‘আমির ইবনু সা‘দ ইবনু ওয়াক্কাস (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। একদা দাঊদের পিতা ‘আমির (রাঃ) ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর কাছে উপস্থিত ছিলেন। এমন সময় ক্ষুদ্র কুটিরবাসী খাব্বাব (রাঃ) এসে উপস্থিত হয়ে বললেন, হে ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার! আবূ হুরাইরাহ (রাঃ) কি বলেছেন তা কি আপনি শুনেছেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি মৃতের ঘর থেকে রওয়ানা হয়ে তার পিছনে পিছনে যায় এবং তার জানাযা পড়ে... অতঃপর সুফিয়ানের হাদীসের অনুরূপ। ইবনু ‘উমার (রাঃ) ‘আয়িশাহ (রাঃ)-এর কাছে লোক পাঠালে তিনি বললেন, আবূ হুরাইরাহ ঠিকই বলেছেন।
বর্ণনাকারী
দাউদ বিন আমির বিন সা'দ বিন আবি ওয়াক্কাস (রা.)
উৎস
সুনান আবু দাউদ # ২১/৩১৬৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস