সুনান আবু দাউদ — হাদিস #১৮৩০৮
হাদিস #১৮৩০৮
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ فِي جَنَازَةِ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ وَكُنَّا نَمْشِي مَشْيًا خَفِيفًا فَلَحِقَنَا أَبُو بَكْرَةَ فَرَفَعَ سَوْطَهُ فَقَالَ لَقَدْ رَأَيْتُنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَرْمُلُ رَمَلاً .
উয়াইনাহ ইবনু ‘আব্দুর রাহমান (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (পিতা) উসমান ইবনু আবুল আস (রাঃ)-এর লাশের সঙ্গে ছিলেন। তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে হাঁটছিলাম। এমন সময় আবূ বাকরাহ (রাঃ) আমাদের সাথে মিলিত হলেন। তিনি তার চাবুক উঠিয়ে বললেন, তোমরা তো দেখেছো যে, ‘আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে (লাশ নিয়ে) দ্রুত চলেছি।
বর্ণনাকারী
উয়ায়নাহ ইবনে আবদুর রহমান (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ২১/৩১৮২
গ্রেড
Shadh
বিভাগ
অধ্যায় ২১: জানাযা
বিষয়:
#Mother