সুনান আবু দাউদ — হাদিস #১৮৩২৯
হাদিস #১৮৩২৯
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَمُسَدَّدٌ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ امْرَأَةً، سَوْدَاءَ أَوْ رَجُلاً كَانَ يَقُمُّ الْمَسْجِدَ فَفَقَدَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَسَأَلَ عَنْهُ فَقِيلَ مَاتَ . فَقَالَ " أَلاَّ آذَنْتُمُونِي بِهِ " . قَالَ " دُلُّونِي عَلَى قَبْرِهِ " . فَدَلُّوهُ فَصَلَّى عَلَيْهِ .
আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। একটি কালো মহিলা বা পুরুষ মসজিদে নববীতে ঝাড়ু দিতো। একদিন তাকে দেখতে না পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জিজ্ঞেস করলে বলা হয় যে, সে মৃত্যু বরণ করেছে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তোমরা আমাকে জানালে না কেন? তিনি বললেনঃ আমাকে তার কবর দেখিয়ে দাও। তারা তাঁকে তার কবর দেখিয়ে দিলে তিনি কবরের পাশে দাঁড়িয়ে জানাযা আদায় করলেন।
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ২১/৩২০৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা