সুনান আবু দাউদ — হাদিস #১৮৩৩৫
হাদিস #১৮৩৩৫
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ عَامِرٍ، قَالَ غَسَّلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيٌّ وَالْفَضْلُ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَهُمْ أَدْخَلُوهُ قَبْرَهُ قَالَ وَحَدَّثَنِي مُرَحَّبٌ أَوِ ابْنُ أَبِي مُرَحَّبٍ أَنَّهُمْ أَدْخَلُوا مَعَهُمْ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ فَلَمَّا فَرَغَ عَلِيٌّ قَالَ إِنَّمَا يَلِي الرَّجُلَ أَهْلُهُ .
‘আমির (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আলী (রাঃ), আল-ফাদল ইবনু আব্বাস (রাঃ) ও উসামাহ ইবনু যায়িয (রাঃ) গোসল দিয়েছেন এবং তারাই তাকে কবরে নামিয়েছেন। আশ্ শা‘বী (রহঃ) বলেন, মারহাব কিংবা ইবনু আবূ মারহাব আমাদের কাছে বর্ণনা করেন, তারা ‘আব্দুর রাহমান ইবনু আওফ (রাঃ)-কেও তাদের সাথে শরীক করেন। দাফন সম্পন্ন করে আলী (রাঃ) বললেন, মৃত ব্যক্তির দাফন কাজ তার স্বজনের সম্পন্ন করা উচিত।
বর্ণনাকারী
আমির (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ২১/৩২০৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা