সুনান আবু দাউদ — হাদিস #১৮৩৩৮

হাদিস #১৮৩৩৮
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ زَاذَانَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي جَنَازَةِ رَجُلٍ مِنَ الأَنْصَارِ فَانْتَهَيْنَا إِلَى الْقَبْرِ وَلَمْ يُلْحَدْ بَعْدُ فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُسْتَقْبِلَ الْقِبْلَةِ وَجَلَسْنَا مَعَهُ ‏.‏
আল-বারা‘আ ইবনু আযিব (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে আনসারদের এক ব্যক্তির জানাযা পড়ার জন্য বের হলাম। ‘আমরা সেখানে পৌঁছে দেখি, তখনো কবর খনন শেষ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাহমুখী হয়ে বসলেন। ‘আমরাও তাঁর সাথে বসে গেলাম।
বর্ণনাকারী
Al-Bara' ibn Azib
উৎস
সুনান আবু দাউদ # ২১/৩২১২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস