সুনান আবু দাউদ — হাদিস #১৮৩৪৪
হাদিস #১৮৩৪৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي هَيَّاجٍ الأَسَدِيِّ، قَالَ بَعَثَنِي عَلِيٌّ قَالَ لِي أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ أَدَعَ قَبْرًا مُشْرِفًا إِلاَّ سَوَّيْتُهُ وَلاَ تِمْثَالاً إِلاَّ طَمَسْتُهُ .
আবু হাইয়ায আল-আসাদী (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আলী (রাঃ) আমাকে পাঠালেন এবং বললেন, আমি কি তোমাকে এমন কাজে প্রেরণ করবো যে কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন? তা হলোঃ আমি যেন কোনো উঁচু কবর দেখলে তা সমতল করা ব্যতীত এবং কোনো মূর্তি দেখলে চূর্ণ-বিচূর্ণ না করে নিভৃত না হই।
বর্ণনাকারী
আবু হায়াজ আল-আসাদি (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ২১/৩২১৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা